লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা এএফএ-র

বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসিকে জাতীয় দলের জার্সিতে আনুষ্ঠানিকভাবে সম্মানজনক বিদায় জানাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসিকে আবারও আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জাতীয় দলের হয়ে এই কিংবদন্তিকে দেশের দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে সম্মানজনক বিদায় জানানোর বিশেষ পরিকল্পনা করছে।

সাংবাদিক পাবলো গ্রাভেলোনে ও মাক্সিমিলিয়ানো গ্রিয়োর প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে এই আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল, কর্দোবা অথবা রোসারিওতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে এএফএ। নিজ দেশের ভক্তদের উন্মাদনার মাঝে সর্বকালের সেরা এই ফুটবলারকে সংবর্ধনা দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তবে বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং এএফএ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল খেলা মেসির ফিটনেস নিয়ে কোনো শঙ্কা নেই। শেষ পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে মেসির নিজস্ব সম্মতির ওপর। তিনি সবুজ সংকেত দিলেই ফুটবল বিশ্ব শেষবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে মেসির বিদায়ী ম্যাজিক দেখার সুযোগ পাবে।

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৭

জনপ্রিয় সংবাদ

বরমীর শতবর্ষী তুন্দুল রুটির স্বাদে জমে ওঠে রুটি মহল

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা এএফএ-র

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬