লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবিরহাটে নারী সহপাঠীর লাখ টাকা আত্মসাৎ, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নোয়াখালীর কবিরহাটে জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার নামে এক নারীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আবদুল কাদের জসিম বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ভুক্তভোগী নারী মারজাহান বেগম টাকা ফেরত চাইলে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারী।

লিখিত অভিযোগে মারজাহান বেগম উল্লেখ করেন, কবিরহাটের ভূঁইয়ারহাট বাজারের স্কুল রোডে অবস্থিত তার একটি ভবন নিয়ে আইনি ও স্থানীয়ভাবে জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টি জানতে পেরে তার সহপাঠী আবদুল কাদের জসিম নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমস্যাটি সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। এই কাজের খরচ বাবদ তিনি মারজাহানের কাছ থেকে নগদ এক লাখ টাকা গ্রহণ করেন।

টাকা নেওয়ার পর থেকেই জসিম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং নিজের মুঠোফোন বন্ধ করে রাখেন। মারজাহান বেগম একাধিকবার ভূঁইয়ারহাট বাজারে গিয়ে জসিমের খোঁজ করলেও তাকে পাননি। দীর্ঘ সময় অপেক্ষার পর কোনো উপায় না পেয়ে মারজাহান নিজেই আদালতের মাধ্যমে তার ভবনের আইনি জটিলতার সমাধান করেন।

পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর জসিমের দেখা পেয়ে মারজাহান নিজের পাওনা টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে জসিম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় অভিযোগে উল্লেখ করেছেন মারজাহান। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রতারণার মাধ্যমে নেওয়া টাকা উদ্ধার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

মারজাহান বেগম আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে আবদুল কাদের জসিম অবৈধ মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তবে এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ বা নথি তিনি দাখিল করেছেন কি না, তা অভিযোগে উল্লেখ করা হয়নি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবদুল কাদের জসিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ অভিযোগটি তদন্ত করে দেখবে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

কবিরহাটে নারী সহপাঠীর লাখ টাকা আত্মসাৎ, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৩:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬