লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড একত্রীকরণ নিয়ে ট্রাম্পের মন্তব্য, ডাবলিনে তীব্র বিক্ষোভ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৯। ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই আয়ারল্যান্ডের একত্রীকরণ নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই মন্তব্যের জেরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে।

দুই দিনের সফরে ডাবলিনে গিয়ে ট্রাম্প বলেন, এক শতাব্দী ধরে বিভক্ত থাকা আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ড পুনরায় একত্রিত হওয়া একটি ‘চমৎকার’ বিষয় হতে পারে। তিনি আরও যোগ করেন, “আমি যা ভাবছি, একসময় তা অবশ্যই হবে, তাই এখন হয়ে যাওয়া ভালো। আমি দুই আয়ারল্যান্ডকে এক দেখতে চাই।” মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্রাম্পের এই সফরের প্রতিবাদে ডাবলিনের রাস্তায় নেমে আসেন বহু মানুষ। বিক্ষোভকারীরা ট্রাম্পবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড এবং ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯২১ সাল থেকে আয়ারল্যান্ড দ্বীপটি দুই ভাগে বিভক্ত রয়েছে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর ১৯৯৮ সালে ঐতিহাসিক ‘গুড ফ্রাইডে’ চুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, কেবল দুই দেশের জনগণ যদি গণভোটের মাধ্যমে সম্মতি দেয়, তবেই কেবল আয়ারল্যান্ডের দুই অংশের একত্রীকরণ সম্ভব।

জনপ্রিয় সংবাদ

‘ও আমাকে আজও মারছে’, ছবি পাঠানোর দুই দিন পরই মাইদার মৃত্যু

আয়ারল্যান্ড একত্রীকরণ নিয়ে ট্রাম্পের মন্তব্য, ডাবলিনে তীব্র বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬