লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে পাথর ছুড়ে পুলিশকে আহত করে হাতকড়াসহ আসামি ছিনতাই

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে মাসুদ নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীরটেক এলাকার একটি মাদক বস্তিতে অভিযান চালায়। ওই অভিযানে রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারের পর রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নিয়ে আসার সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি পুলিশের গতিরোধ করে এবং হামলা করার চেষ্টা চালায়। একপর্যায়ে হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে নিয়ে পুলিশ সদস্যদের ওপর নিক্ষেপ করতে থাকেন। এতে কনস্টেবল মাসুদ আঘাতপ্রাপ্ত হন। পুলিশের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তল্লাশি চালিয়ে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, হামলাকারীদের চিহ্নিত করে রাহুলকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি

টঙ্গীতে পাথর ছুড়ে পুলিশকে আহত করে হাতকড়াসহ আসামি ছিনতাই

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬