লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনা ইউপি প্রশাসকের দায়িত্ব থেকে ইউএনওকে অব্যাহতি

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৪ নং দশমিনা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যান-১ মো. শাহজাহান প্যাদাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে নাগরিক সেবা সচল রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার বিষয়ে প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা জানান, তিনি ১০ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে প্যানেল চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওপর পরিষদের প্রশাসনিক ক্ষমতা অর্পিত ছিল। পুনরায় দায়িত্ব পাওয়াকে তিনি জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, জেলা প্রশাসন যে আস্থা রেখেছে তার মর্যাদা রক্ষায় স্বচ্ছতার সঙ্গে কাজ করব। নাগরিক সেবা যাতে ব্যাহত না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি এ কাজে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, জিজ্ঞাসাবাদে বললেন মোজাফফর

দশমিনা ইউপি প্রশাসকের দায়িত্ব থেকে ইউএনওকে অব্যাহতি

প্রকাশিত হয়েছে: ১২:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬