লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শুভ্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র (৩২) হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাদের আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় মামলার সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে শুভ্রকে ফতুল্লার মাসদাইর এলাকার আদর্শ স্কুলের উত্তর পাশে ‘মায়ের আঁচল’ নামের একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের সপ্তম তলায় ডেকে নেওয়া হয়। সেখানে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে ও থুতনির নিচে আঘাত করে এবং পরে শ্বাসরোধে হত্যা করে।

ঘটনার পর শুভ্রর বাবা মো. শাহাদাত হোসেন শিকদার (৫৪) বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে দণ্ডবিধির ৩০২/২০১/৩৭৯/৪১১/৩৪ ধারায় আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির

নারায়ণগঞ্জে শুভ্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ১০:৩৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬