লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে এই আগুন লাগে।

বাসটিতে চলন্ত অবস্থায় আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

প্রকাশিত হয়েছে: ০২:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬