লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ১৫

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী পালকী পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হয়ে গেলে সেটি এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটি এক্সপ্রেসওয়েতে পার্ক করা অবস্থায় থাকাকালে পেছন থেকে দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার।

দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল পুনরায় চালু করে।

জনপ্রিয় সংবাদ

গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধুর মৃত্যু

মাদারীপুরে বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ১৫

প্রকাশিত হয়েছে: ১২:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬