লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধ্বংসস্তূপের মাঝেই শিশুদের টিকা দিচ্ছে মিরপুরের রাড্ডা হাসপাতাল

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৭। রাজধানীর মিরপুরে দীর্ঘ ৫২ বছর ধরে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি রাতের আঁধারে বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটির ধ্বংসস্তূপের মাঝেই সেবাগ্রহীতাদের প্রতি দায়বদ্ধতা থেকে স্বাস্থ্যকর্মীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে ধ্বংসস্তূপের ঠিক বাইরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে হামের ক্যাচ-আপ ক্যাম্পেইনসহ নিয়মিত টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে, যেখানে সকাল থেকেই মায়েরা তাদের শিশুদের নিয়ে ভিড় করছেন।

রাড্ডা হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর একদল দুর্বৃত্ত হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা হাসপাতালের মূল্যবান আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, এসি, ফ্রিজ, জীবনরক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন লুট করে নিয়ে যায়। এমনকি শিশুদের টিকাদান সংক্রান্ত রেকর্ড সংরক্ষণের ট্যাব, রেজিস্টার খাতা এবং পরিবার পরিকল্পনা সামগ্রীও খোয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই তাণ্ডবে প্রতিষ্ঠানটির প্রায় দেড় কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে।

ডা. নাসরিন আখতার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আদালতের নির্দেশনা ছাড়াই ৫২ বছরের একটি সেবামূলক প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংস করা হয়েছে, যা কোনোভাবেই স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে না। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে শাহ আলী থানা অবস্থিত হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে চলা এই তাণ্ডবের সময় প্রশাসনের কাউকে পাওয়া যায়নি। এছাড়া সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি ব্যানার ঝুলিয়ে জমি দখলের চেষ্টাও করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত সন্দেহে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। তবে হাসপাতাল ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় এবং সকল প্রয়োজনীয় সরঞ্জাম লুট হওয়ায় অদূর ভবিষ্যতে সেখানে স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু হওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিন ছুটির সুযোগ

ধ্বংসস্তূপের মাঝেই শিশুদের টিকা দিচ্ছে মিরপুরের রাড্ডা হাসপাতাল

প্রকাশিত হয়েছে: ১২:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬