লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী নামানো হতে পারে: তথ্য উপদেষ্টা

রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী নামানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো যৌথ অভিযান চালানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে পুলিশ বাহিনী যেভাবে কাজ করছে, তারা তাদের কার্যক্রম আরও জোরদার করছে। তবে তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী নামানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বিগত ছয় মাসের পরিস্থিতির সাথে তার আগের ছয় মাসের তুলনা করলে দেখা যায়, কিছু অপরাধ কমেছে আবার কিছু বেড়েছে। তিনি বিষয়টি স্বীকার করে বলেন, তুলনামূলকভাবে দেশ খুব খারাপ অবস্থায় আছে—আমি এটা মনে করি না।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের ৬ মাসের সঙ্গে যদি আগের ৬ মাসের তুলনা করি—তাহলে কিছু অপরাধ কমেছে এবং কিছু অপরাধ বেড়েছেও। আমি স্বীকার করছি।’

জনপ্রিয় সংবাদ

তহবিল সংকটে ৮৩ লাখ শরণার্থীর জরুরি সহায়তা বন্ধের আশঙ্কা

প্রয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী নামানো হতে পারে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬