লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের ঘর সামলান, জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম। ফেনীর পরশুরামে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুহুরী-কহুয়া সেচ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রকল্পটির উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় বিরোধী দল জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি গুপ্ত রাজনৈতিক দলের নেতারা আমাদের নসিহত করছেন। আমি তাদের বলতে চাই, অন্যের দিকে আঙুল তোলার আগে দয়া করে নিজের ঘরের দিকে তাকান। নিজের ঘরের লোকেরা কিভাবে নারী নির্যাতন করছে—সেটি আগে সামাল দিন, তারপর অন্যকে কিছু বলতে আসুন।

তারেক রহমান আরও বলেন, নিজেদের সময়ে নারীদের জন্য এবং সাধারণ মানুষের উন্নয়নে কী করা হয়েছে, তার হিসাবও জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, গত কয়েক বছরে ভোটের অধিকার ও মানুষের অধিকার নিয়ে কথা বলায় বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন, গ্রেফতার ও হয়রানির শিকার হয়েছেন। এখন সময় এসেছে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উন্নয়নমূলক কর্মসূচি বাধাগ্রস্ত হলে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে আইনের শাসন ভূলুণ্ঠিত করা হয়েছিল। বিএনপি দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে চায়। একই সঙ্গে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে সতর্ক থাকার আহ্বান জানান।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু, স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তিন মাসে পোশাক রপ্তানি আয় বাড়ল ৬.১০ শতাংশ

নিজেদের ঘর সামলান, জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬