লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে অস্ত্র ঠেকিয়ে ভ্যান ও টাকা ছিনতাই, তদন্তে পুলিশ

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-দেবীপুর সড়কে দেশীয় অস্ত্রের (হাসুয়া) মুখে জিম্মি করে দুটি পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে বামন্দী-দেবীপুর সড়কের একটি কালভার্টের কাছে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী চারজনের মধ্যে তিনজনের বাড়ি নওদাপাড়া গ্রামে এবং একজনের বাড়ি দেবীপুর গ্রামে।

ভুক্তভোগী সোহান আলী জানান, তারা নওদাপাড়া থেকে ষোলটাকার উদ্দেশ্যে মাছ ধরার জন্য যাচ্ছিলেন। দেবীপুর থেকে বামন্দীর রাস্তায় ঢুকতেই বাঁশ ফেলে তাদের গতিরোধ করা হয়। ফজরের আযানের পরপরই ঘটা এই ঘটনায় ছিনতাইকারীদের কাছে ধারালো হাঁসুয়া ও লাঠি ছিল। তাদের মুখ বাধা ছিল। ছিনতাইকারীরা তাদের মাঠের ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে দুটি ভ্যান ও নগদ ৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ভ্যানে থাকা মাছ ধরার জাল ও হাঁড়িগুলো অবশ্য তারা রেখে যায়।

আরেক ভুক্তভোগী দেবীপুর গ্রামের রুহুল আমিন জানান, দেবীপুর পার হয়ে একটি কালভার্টের কাছে পৌঁছাতেই দুজন ব্যক্তি ভ্যানে উঠে পড়ে এবং সামনে আরও দুজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। তিনি ভ্যান ঘোরাতে গেলে ছিনতাইকারীরা লাঠি দিয়ে তার হাতে আঘাত করে। সামনে আরও কয়েকজন ছিনতাইকারী ছিল। তাকেও মাঠের ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং তার কাছে থাকা নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার ডাকাডাকি শুনে এলাকার লোকজন ছুটে এসে তার হাতের বাঁধন খুলে দেয়।

বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, শুক্রবার ফজরের আজানের পরপরই বামন্দী-দেবীপুর সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বামন্দী ক্যাম্পের এসআই জহুরুল ইসলাম জানান, পুলিশ ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

গাংনীতে অস্ত্র ঠেকিয়ে ভ্যান ও টাকা ছিনতাই, তদন্তে পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৯:০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬