লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১ হাজার কোটি ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনে নিল প্যারামাউন্ট

১১,০০০ কোটি ডলারের বিশাল অংকের বিনিময়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। এই চুক্তির মাধ্যমে লস অ্যানজেলেসের বৃহত্তম দুটি স্টুডিও একীভূত হওয়ার ফলে বিশ্বব্যাপী গণমাধ্যম ও হলিউডের শিল্প চিত্রে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। এই একত্রীকরণের ফলে এইচবিও, সিবিএস, নিকেলোডিয়ন, শো-টাইম, কমেডি সেন্ট্রাল, ডিসি স্টুডিওস এবং ফুড নেটওয়ার্কসহ একাধিক প্রভাবশালী ব্র্যান্ড এখন একই মালিকানার অধীনে যুক্ত হয়েছে।

নতুন এই বিনোদন জায়ান্টটির নাম দেয়া হয়েছে স্কাইড্যান্স করপোরেশন। এই চুক্তির ফলে হ্যারি পটার, গেম অব থ্রোনস এবং দ্য লর্ড অব দ্য রিংস-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলো প্যারামাউন্টের বিদ্যমান ইন্ডিয়ানা জোন্স, মিশন: ইম্পসিবল ও শ্রেক-এর সঙ্গে যুক্ত হবে। স্কাইড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড এলিসন এই চুক্তি সম্পন্ন হওয়াকে চলচ্চিত্র শিল্পের জন্য একটি ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেছেন। তার মতে, দুই ঐতিহ্যবাহী স্টুডিওকে একত্র করে এমন একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তৈরি করা তাদের লক্ষ্য ছিল, যা সব ধরনের প্ল্যাটফর্মে সব ধরনের দর্শকের জন্য গল্প বলতে সক্ষম।

অধিগ্রহণ প্রক্রিয়াটি সহজ ছিল না; কয়েক মাস ধরে আইনি বিরোধ এবং ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। সমালোচকদের আশঙ্কা ছিল, ব্যয় সংকোচন ও ব্যবসা একীভূত করার এই উদ্যোগ প্রতিযোগিতা এবং ভোক্তাদের স্বার্থের ক্ষতি করতে পারে। এছাড়া সিএনএন-এর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একে দারুণ হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, তারা অসাধারণ মানুষ এবং এটি একটি দারুণ কোম্পানি হতে যাচ্ছে।

কোম্পানির নতুন কাঠামোয় ম্যাটেলের বিদায়ী প্রধান নির্বাহী ইয়ানন ক্রেইজকে সহ-প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি নতুন ব্যবসাগুলোর সমন্বয় ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। ডেভিড এলিসন কৌশল ও প্রযুক্তি নিয়ে কাজ করবেন। এদিকে মার্ক থম্পসন সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বারি ওয়েইস সিবিএস নিউজের প্রধান সম্পাদক থাকছেন। এইচবিও ও ম্যাক্সের কনটেন্ট বিভাগের নেতৃত্ব দেয়া ক্যাসি ব্লয়েস সরাসরি-ভোক্তা কনটেন্ট বিভাগের সহ-চেয়ারম্যান ও প্রধান কনটেন্ট কর্মকর্তা হবেন।

ফরেস্টার রিসার্চের মাইক প্রুলক্স জানিয়েছেন, এইচবিওর নেতৃত্ব দল এখন স্কাইড্যান্সের সম্মিলিত স্ট্রিমিং কার্যক্রমের দায়িত্বে রয়েছে। তবে তিনি সতর্ক করেছেন যে, ব্লয়েসের ওপর খরচ কমানো এবং দক্ষতা বাড়িয়ে সাশ্রয় নিশ্চিত করার চাপ থাকবে, যার প্রভাব কনটেন্টের মানে পড়তে পারে। এজে বেলের বাজারবিষয়ক প্রধান ড্যান কোটসওর্থও একই মত প্রকাশ করে বলেন, সুদের হার বেশি হওয়ায় নতুন কোম্পানিটির ঋণের পরিমাণ অনেক বেশি। তাই স্কাইড্যান্সকে এখন খরচ কমিয়ে মুনাফা বাড়াতে হবে, যাতে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে আনা যায়।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংককে না জানিয়েই ৩০ ব্যাংকের এটিএম সেবা সাময়িক বন্ধ

১১ হাজার কোটি ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনে নিল প্যারামাউন্ট

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬