লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় এসআই আহত, সহযোগীসহ আটক দুই

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ মাহমুদ (৪৬) মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় অভিযানে যায়। অভিযানকালে কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে ‘কাইল্যা শাওন’ (২৬) ও তার সহযোগী সাগরকে (২৫) হাতেনাতে আটকের চেষ্টা করলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে শাওন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আশঙ্কাজনকভাবে আহত হওয়া সত্ত্বেও এসআই হানিফ মাহমুদ শাওনকে শক্ত হাতে ধরে রাখেন। পরবর্তীতে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগরকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১০: ৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১১: ০০

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তীব্র নিন্দা

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় এসআই আহত, সহযোগীসহ আটক দুই

প্রকাশিত হয়েছে: ০৫:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬