লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহযুদ্ধ ও পতনের ঝুঁকিতে ইসরাইল, সতর্ক করল সিআইএ

অভ্যন্তরীণ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বিভাজনের কারণে ইসরাইল এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। গাজায় দীর্ঘমেয়াদি গণহত্যা এবং লেবানন ও ইরানে চলমান যুদ্ধের ফলে দেশটির আর্থ-সামাজিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সতর্ক করে বলেছে, অভ্যন্তরীণ এই সংকট এতটাই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যে ইসরাইল এখন সরাসরি গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। মার্কিন অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘ড্রপ সাইট নিউজ’ সিআইএ’র একটি শীর্ষ গোপন পর্যালোচনার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

সিআইএ’র বিশেষ ইউনিট ‘রেড সেল’, যারা প্রাতিষ্ঠানিক চিন্তার বাইরে দূরদর্শী মূল্যায়ন তৈরির দায়িত্বে থাকে, তারা গত আগস্ট মাসে এই প্রতিবেদনটি প্রণয়ন করে। ‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ বা ‘ভেতর থেকেই ভাঙন’ শিরোনামের এই গোপন নথিতে গোয়েন্দা বিশেষজ্ঞরা জানান, আগামী ২৭শে অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসরাইলে এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিবেদনে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা হাজার হাজার সশস্ত্র ও মানসিক ট্রমাগ্রস্ত সেনাসদস্যদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানির ‘ফ্রাইকর্পস’ বাহিনীর সঙ্গে এদের তুলনা করে সতর্ক করেছেন যে, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত এই সেনারা বেসামরিক জীবনে অস্থিরতা সৃষ্টি করতে পারেন।

ইসরাইলি সমাজের অন্যতম গভীর ফাটল দেখা দিয়েছে সামরিক বাহিনীতে নিয়োগের বৈষম্যকে কেন্দ্র করে। কট্টর অর্থোডক্স ইহুদিরা (হারেদি) ঐতিহাসিকভাবে বাধ্যতামূলক সেনা দায়িত্ব থেকে ছাড় পেয়ে আসছেন, যা সাধারণ রিজার্ভিস্টদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এছাড়া জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে, গত দুই বছরে কেবল খাদ্যপণ্যের দাম বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ।

ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহুর মরিয়া প্রচেষ্টা দেশটিকে গভীর সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। নির্বাচনে নেতানিয়াহু কিংবা তার বিরোধী পক্ষ— কারোই একক সংখ্যাগরিষ্ঠতার নিশ্চয়তা নেই। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বিশৃঙ্খলা আরও বাড়িয়ে তুলছে। প্রতিবেদনে ইসরাইলকে একটি ‘একঘরে রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ৬০ শতাংশ মার্কিন নাগরিক এখন ইসরাইলকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন। এছাড়া বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির ফলে যে কোনো সামান্য স্ফুলিঙ্গ দেশটিকে প্রকাশ্য সংঘাতে ঠেলে দিতে পারে বলে গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

রামেবি ভিসিকে হেনস্তা ও পদত্যাগে বাধ্য করায় মামলা, গ্রেপ্তার ১

গৃহযুদ্ধ ও পতনের ঝুঁকিতে ইসরাইল, সতর্ক করল সিআইএ

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬