লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত দোসররা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে এবং বিপাকে ফেলার লক্ষ্যে পতিত দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই চক্রটি নাশকতামূলক কর্মকাণ্ডেও লিপ্ত রয়েছে, তাই দেশবাসীকে এ বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে ‘জনগণের সরকার’ অভিহিত করে রিজভী স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কোনো ধরনের অপরাধ কিংবা নৈরাজ্যকে প্রশ্রয় দেবেন না। তবে সাম্প্রতিক একটি আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটনার বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, “পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?”

লিফলেট বিতরণকালে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে রিজভী জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি জানান, ডেঙ্গুর বিস্তার রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসার আশেপাশের জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার কড়া নির্দেশনা দিয়েছেন। এছাড়া সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ডেঙ্গু পরীক্ষার খরচ সম্পূর্ণ বিনা মূল্যে করার পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

কোচের প্রতিশ্রুতি ভঙ্গ, রোনালদোর ক্যাম্প ছাড়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা

সরকারকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত দোসররা: রিজভী

প্রকাশিত হয়েছে: ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬