লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুতিদের অবিরাম হামলা, রিয়াদে একের পর এক ফ্লাইট বাতিল

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অব্যাহত হামলার কারণে সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দর থেকে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অনেক আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে।

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলার কারণে গত কয়েক দিনে একাধিকবার বিমানবন্দরের কার্যক্রম কয়েক ঘণ্টা করে বন্ধ রাখতে হয়েছে। এই হামলার ঝুঁকি থাকায় সৌদি আরবে উড়োজাহাজ ওঠানামা অনিরাপদ হয়ে পড়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর বিকেল ৪টা ২৫ মিনিট পর্যন্ত রিয়াদ থেকে নির্ধারিত ৩৭৮টি বহির্গামী ফ্লাইটের মধ্যে ১৬৯টি বাতিল বা স্থগিত হয়েছে। একই সময়ে রিয়াদে আসা ৩৬৯টি আগমন ফ্লাইটের মধ্যে ১২৪টি ফ্লাইট পরিচালিত হয়নি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া। তাদের রিয়াদ থেকে নির্ধারিত ১৪০টি ফ্লাইটের মধ্যে ৯৭টি এবং রিয়াদগামী ১৩৬টি ফ্লাইটের মধ্যে ৮৭টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এছাড়া ফ্লাইনাসের ৯১টি বহির্গামী ফ্লাইটের মধ্যে ৩০টি, ফ্লাইএডিলের ৫৪টির মধ্যে ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টির মধ্যে দুটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব পড়েছে। টার্কিশ এয়ারলাইনসের রিয়াদ থেকে নির্ধারিত চারটি বহির্গামী ও চারটি আগমন ফ্লাইটই বাতিল হয়েছে। এছাড়া কাতার এয়ারওয়েজ, ইজিপ্টএয়ার, ওমান এয়ার, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, শ্রীলঙ্কান এয়ারলাইনস, ফিলিপাইন এয়ারলাইনস, ইয়েমেনিয়া, এজেট, গালফ এয়ার এবং ফ্লাইদুবাইয়ের বহু ফ্লাইট বাতিল বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংঘাতের কারণে বিভিন্ন এয়ারলাইন তাদের সময়সূচিতে পরিবর্তন আনছে। সিঙ্গাপুর এয়ার রিয়াদে নতুন ফ্লাইট চালুর সময় পিছিয়ে ২৮ মার্চ নির্ধারণ করেছে। ফিলিপাইন এয়ারলাইনস অন্তত ১১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিল রেখেছে। এছাড়া ক্যাথে প্যাসিফিক দুবাই ও রিয়াদের ফ্লাইট বাতিলের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার কারণে বেশ কিছু মার্কিন ও ইউরোপীয় এয়ারলাইনও অঞ্চলটিতে ফ্লাইট পরিচালনা সীমিত রেখেছে।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুল জাস্টিস সামিটে বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগের আহ্বান আইনমন্ত্রীর

হুতিদের অবিরাম হামলা, রিয়াদে একের পর এক ফ্লাইট বাতিল

প্রকাশিত হয়েছে: ০৪:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬