লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আর ফেরা হবে না, এমনকি মৃত্যুর পরেও: তসলিমা নাসরিন

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ বিরতির শেষে আবারও কলকাতায় ফিরেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বুধবার দুপুরে পাঁচদিনের এক সফরে তিনি শহরে এসে পৌঁছেছেন। মূলত দু’টি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যেই তার এই সফর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।

বৃহস্পতিবার মহাজাতি সদনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইলেকট্রনিক সংবাদমাধ্যমের মুখোমুখি হন তসলিমা। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশে তার আর ফেরার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, 'ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। বাংলাদেশে আমি আর ফিরতে পারব না, সেটা মেনে নিয়েছি। আমি কেন, আমার মৃত্যুর পর ওরা আমার লাশও হয়ত ফেরাতে দেবে না।'

এক স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে মহাজাতি সদনের ওই অনুষ্ঠানে তাকে ‘উমা’ সম্মান প্রদান করা হয়। ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তার কবিতা পাঠ এবং বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির নাচ দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র।

আগামী ১২ তারিখ পর্যন্ত তসলিমা নাসরিনের কলকাতায় থাকার কথা রয়েছে। আসন্ন দুর্গাপূজায় তিনি শহরে থাকছেন না বলে জানিয়েছেন, তবে কলকাতার দুর্গাপূজাকে তিনি বেশ উপভোগ করেন বলেও উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

ভাণ্ডারিয়ায় ব্ল্যাকমেইলের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩, দল থেকে বহিষ্কার

বাংলাদেশে আর ফেরা হবে না, এমনকি মৃত্যুর পরেও: তসলিমা নাসরিন

প্রকাশিত হয়েছে: ০৬:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬