লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে জখম এসআই শাহ আলম

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে শাহ আলম (৪৩) নামের পুলিশের এক এসআই গুরুতর জখম হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে নগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলম জেলা পুলিশে কর্মরত। রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে শুক্রবার রাতে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে এই ছিনতাইয়ের শিকার হন তিনি। পথিমধ্যে তিনজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার দুই হাতের কবজির ওপর চাপাতি দিয়ে আঘাত করে।

ঘটনার পরপরই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন বিচারপতি নাভি পিল্লাই

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে জখম এসআই শাহ আলম

প্রকাশিত হয়েছে: ০৮:০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬