লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের প্রভাবে বড় অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ: টুকু

বগুড়ায় আয়োজিত এক স্মরণসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সতর্ক করে বলেন, চলমান ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবে বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ যদি এই পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তবে দেশ বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়তে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে ‘জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, এর জন্য সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। সড়ক অবরোধ এবং মবের মতো বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিহার করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দীর্ঘ ১৫ থেকে ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ সুগম হয়েছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অর্জিত এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে আন্দোলনে অংশগ্রহণকারীদের নিজ নিজ কাজে ফিরে দেশ গঠনে মনোযোগ দিতে হবে। এ সময় বিগত ১৭ বছর ধরে চলমান আন্দোলনে বিএনপির অবদানের কথাও স্মরণ করেন তিনি।

গণ-অভ্যুত্থানের পর কিছু ছাত্রনেতার সরকারে যোগ দেওয়া এবং নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সমালোচনা করেন মন্ত্রী। তিনি মন্তব্য করেন, এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করছে। একই সঙ্গে জুলাইয়ের বীর যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষকে দেশ পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জনতার আদালতে সানাউল্লাহ নুর বাবুর খুনিদের বিচার হবে: হুইপ দুলু

ইরান যুদ্ধের প্রভাবে বড় অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ: টুকু

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬