লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোশাররফ করিমের সঙ্গে আবারও নতুন নাটকে নীলাঞ্জনা নীলা

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আবারও একটি নতুন নাটকে অভিনয় করলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নাটকটির নাম ‘জামাই মানে যন্ত্র-না’। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তরুণ মেধাবী পরিচালক সরদার রোকন। বর্তমানে নাটকটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

এর আগেও মোশাররফ করিমের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন নীলা, যার প্রতিটিই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এই নতুন নাটকটি নিয়েও নীলা বেশ আশাবাদী। তিনি জানান, মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের শুরুর দিকে ভয় কাজ করলেও এখন তার সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ্য হয়ে উঠেছে। তার ভাষ্যমতে, মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করা মানেই হলো অভিনয়ে অনেক কিছু জানা এবং শেখার সুযোগ পাওয়া।

পরিচালক সরদার রোকন নাটকটি নিয়ে বলেন, মোশাররফ করিম বাংলাদেশের নাট্যাঙ্গনের ভীষণ গুণী ও মেধাবী একজন অভিনেতা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে জাত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। নির্মাতা হিসেবে তার সঙ্গে কাজ করার সময় অনেক কিছু শেখা যায়। তিনি আরও জানান, এই নাটকে নীলাঞ্জনা নীলাও চমৎকার অভিনয় করেছেন এবং তিনি নাটকটি নিয়ে খুবই আশাবাদী।

অভিনেতা মোশাররফ করিম জানান, পরিচালক সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। তিনি বলেন, গল্পটা অন্যরকম এবং নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে। পরিচালক সরদার রোকন নিশ্চিত করেছেন যে, নাটকটি শিগগিরই কোনো একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। উল্লেখ্য, এর আগে সরদার রোকনের পরিচালনায় মোশাররফ করিম ‘ভাঙ্গারির বউ রাজরানি’, ‘রেডিও জয়নাল’ এবং ‘ইনজেকশন মতিন’ নাটকে অভিনয় করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতির ব্যস্ততায় মৃৎশিল্পীরা

মোশাররফ করিমের সঙ্গে আবারও নতুন নাটকে নীলাঞ্জনা নীলা

প্রকাশিত হয়েছে: ০৩:০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬