লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট পর্দায় আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ ছোট পর্দায় থাকছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের চতুর্থ দিনের লড়াইও সরাসরি সম্প্রচার করা হবে। অন্যদিকে ফুটবল ভক্তদের জন্য রাতে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি’এ, লা লিগা ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের বেশ কিছু ম্যাচ।

ক্রিকেটের সূচিতে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্টের চতুর্থ দিনের খেলা দেখা যাবে দুপুর ১২টা থেকে টি স্পোর্টস চ্যানেলে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা দুপুর ১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

ফুটবল অঙ্গনে রাতের ভাগে থাকছে ক্লাবগুলোর মাঠের লড়াই। ইতালিয়ান সিরি’এ লিগে রাত ১০টা ৩০ মিনিটে আটালান্টা মুখোমুখি হবে ভেনেজিয়ার, যা সরাসরি দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম জি৫-এ। এই একই প্ল্যাটফর্মে রাত ১২টা ৪৫ মিনিটে দেখা যাবে তুরিনো ও উদিনেসের মধ্যকার ম্যাচটি। এর পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ এলাইটে আল নাসর ও নেফচির মধ্যকার ম্যাচটি রাত ১২টা ১৫ মিনিটে ফ্যানকোড ও ট্যাপম্যাডে সরাসরি দেখা যাবে।

রাত ১টায় ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রি ও নিউক্যাসলের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১। একই সময়ে রাত ১টায় স্প্যানিশ লা লিগায় লেভান্তে ও সেভিয়ার খেলাটি সম্প্রচার করবে ফ্যানকোড।

জনপ্রিয় সংবাদ

রিয়াদের বিমানবন্দরে হুতি হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ছোট পর্দায় আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬