লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেওয়া হবে না: ডা. জাহেদ উর রহমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ঘাটতি হয়েছে কি না, সরকার অবশ্যই তা খতিয়ে দেখবে।

তিনি আরও বলেন, বিদেশে হেনস্তার ঘটনার পর থেকে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, সে সম্পর্কে তিনি অবগত আছেন। এ সময় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা যদি এ ধরনের অপচেষ্টা অব্যাহত রাখেন, তবে তা চ্যালেঞ্জহীনভাবে ছেড়ে দেওয়া হবে না। তাদের কঠোর জবাব দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা

ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেওয়া হবে না: ডা. জাহেদ উর রহমান

প্রকাশিত হয়েছে: ০৭:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬