লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সনাতনী নারীদের পাশে শাড়ি বিতরণ করেন, দিলরেজা ফেরদৌস চিন্ময়

দুর্গাপূজায় বোদায় সনাতনী নারীদের পাশে শাড়ি বিতরণ করেন, দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

পঞ্চগড় প্রতিনিধি: শোহানুর রহমান শাহিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বোদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভুজারীপাড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে নিজস্ব অর্থায়নে শাড়ি বিতরণ করেছেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নেন। তাঁর এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা থেকেই এ শাড়ি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সবার অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা হয়ে উঠুক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার মিলনমেলা—এমন প্রত্যাশা স্থানীয়দের।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে ফ্যামিলি ও কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে: বিশ্বব্যাংক-আইএমএফ

সনাতনী নারীদের পাশে শাড়ি বিতরণ করেন, দিলরেজা ফেরদৌস চিন্ময়

প্রকাশিত হয়েছে: ০৪:৪০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬