লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

কালাইয়ে যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত হয়েছে: ১১:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬