লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুনের খবর ছড়িয়ে পড়লে পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, তবে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

খবর পাওয়ার পর কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা হোটেল কর্তৃপক্ষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ হোটেলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে অগ্নিনির্বাপণব্যবস্থা থাকায় এবং কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর মাত্র এক সপ্তাহের মাথায় এই ঘটনা ঘটল। পর্যটন নগরীর হোটেলগুলোতে অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কালাইয়ে যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬