লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ছিনতাই, টার্গেটে নারী যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রী ও নারীদের মাঝে এ নিয়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ছিনতাইকারীরা এখন দিনের আলোতেও প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের একটি নতুন কৌশল লক্ষ্য করা যাচ্ছে। সিএনজি অটোরিকশা ও মিশুক চালকের ছদ্মবেশে ছিনতাইকারীরা যাত্রী উঠিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে সর্বস্ব লুট করছে। অনেক ভুক্তভোগী জানিয়েছেন, চালকের সঙ্গে প্রায়ই তাদের সহযোগী ছিনতাইকারীরাও অবস্থান করে। বিশেষ করে নারী যাত্রীদের টার্গেট করে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

গত ১৮ অক্টোবর দুপুরে এমনই এক ঘটনার শিকার হন চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. জিনিয়া জামান। ট্রেনিং সেন্টার থেকে মিশুকযোগে রোগী দেখতে হাড়িসর্দার এলাকায় যাওয়ার পথে মহাসড়কের অফবিট হোটেলের সামনে পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা থেকে তার হাতের ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়া হয়। এতে অন্তঃসত্ত্বা ওই চিকিৎসক রাস্তায় পড়ে গিয়ে আহত হন।

মহাসড়কে নিরাপত্তা জোরদার করার বিষয়ে মীয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার জানিয়েছেন, হাইওয়ে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে এবং টহল টিমকে অধিকতর সক্রিয় করা হয়েছে। এছাড়া নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসাইন জানান, সিএনজি অটোরিকশার আড়ালে ছিনতাইয়ের এসব ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, কিছু অটোরিকশায় আগে থেকেই লোক বসে থাকে এবং পথে যাত্রী তুলে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এমন অবৈধ যানবাহন ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ছিনতাই, টার্গেটে নারী যাত্রীরা

প্রকাশিত হয়েছে: ০৩:৩৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬