লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্পোর্টস ট্রাইব্যুনালে নালিশ করা হয়েছে। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে সান্তোসের এই ফরোয়ার্ড সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। আগামী বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত শনিবার অনুষ্ঠিত সান্তোস ও বাহিয়ার মধ্যকার লিগ ম্যাচে। ১-০ গোলে জয়ী সেই ম্যাচে বাহিয়া মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে তর্কের সময় মুখে হাত দিয়ে কথা বলার অপরাধে নেইমারকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। প্রতিপক্ষ দল বাহিয়ার পক্ষ থেকে নেইমারের বিরুদ্ধে নেস্টরকে ‘মৌখিক লাঞ্ছনা’ করার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ম্যাচ শেষে রদ্রিগো নেস্টর সাংবাদিকদের জানান, নেইমার তাকে যেসব কথা বলেছেন তা অত্যন্ত অবমাননাকর। তার ভাষ্যমতে, এটি যেমন তার জন্য ব্যক্তিগতভাবে অপমানজনক, তেমনি বাহিয়া জার্সির মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে।

অন্যদিকে ৩৪ বছর বয়সী নেইমার মুখ ঢাকার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করলেও নেস্টরকে কোনো কটূক্তি করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। উল্টো নেইমার ওই মিডফিল্ডারের বিরুদ্ধেই ফুটবলের অন্যতম ‘সবচেয়ে নোংরা ও কূটকৌশল’ আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছেন।

এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি সান্তোসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে থাকা দলটি গত মৌসুমে রেলিগেশন থেকে কোনোমতে বেঁচে ফিরেছিল। এখন যদি সর্বোচ্চ শাস্তি বহাল থাকে, তবে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর সিইওকে প্রধানমন্ত্রীর আহ্বান

শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬