লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬৫ কোটি ডলার

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের জোয়ার অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে আসা ২৩৩ কোটি ৯০ লাখ ডলারের তুলনায় এই আয় ১৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে এই ২৮ দিনে আসা প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকায়। এর মধ্যে কেবল গত বুধবার (২৮ অক্টোবর) এক দিনেই দেশে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

একইসঙ্গে চলতি ২০২৬-২৭ অর্থবছরের চার মাসের সামগ্রিক চিত্রও ইতিবাচক রয়েছে। গত ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার।

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের সরকার গঠনে চাবিকাঠি এখন আরব দলগুলোর হাতে

অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬৫ কোটি ডলার

প্রকাশিত হয়েছে: ০৬:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬