লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ইউপি নির্বাচনে বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জাকির হোসেনের

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জমে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ভোটারদের কাছে তার উন্নয়নের রূপরেখা তুলে ধরতে নিয়মিত গণসংযোগ, শোডাউন ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সোমবার বিকালে বারো তারিখ বাজার থেকে শুরু হয়ে শেরে বাংলা মার্কেটে এসে শেষ হয় তার এই গণসংযোগ।

এ সময় জাকির হোসেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

জাকির হোসেন তার রাজনৈতিক দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি আশাবাদী যে তার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে দল তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। তার সঙ্গে গণসংযোগকালে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ফজলুল হক গোরামী, প্রচার সম্পাদক রাসেল আকনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী ইশতেহারে জাকির হোসেন ভেদুরিয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিমুক্ত করার কঠোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে তিনি এলাকায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেবেন, যা স্থানীয় তরুণ-যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া ব্যবসায়ীদের শিল্প স্থাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নটিকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

বদলে যাচ্ছে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটি, বাড়তে পারে জনভোগান্তি

ভোলায় ইউপি নির্বাচনে বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জাকির হোসেনের

প্রকাশিত হয়েছে: ০৫:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬