লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি গ্রুপের ব্যবসা সচল রাখতে ৮ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ঋণ

ব্যবসায়িক সংকট নিরসনে সিটি গ্রুপকে তিন হাজার কোটি টাকার বিশেষ চলতি মূলধন ঋণ প্রদানের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থায়ন কার্যক্রমটি পরিচালিত হবে সিটি ব্যাংকের নেতৃত্বে আটটি ব্যাংকের একটি সিন্ডিকেশনের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইনের বিদ্যমান নিষেধাজ্ঞা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিথিল করেছে। বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমানে সিটি গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে, যার একটি বড় অংশ পরিশোধে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে। ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা অনুযায়ী ঋণখেলাপি কোনো প্রতিষ্ঠানকে নতুন করে ঋণ সুবিধা দেওয়া নিষিদ্ধ। তবে আইনের ১২১ ধারার ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

এই সিন্ডিকেটেড অর্থায়নে সিটি ব্যাংকের পাশাপাশি যুক্ত রয়েছে পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও এনসিসি ব্যাংক। এই ঋণ সুবিধা সিটি গ্রুপের পাঁচটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে—সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল, সিটি ডাল মিলস ও শম্পা ফ্লাওয়ার মিলস।

কেন্দ্রীয় ব্যাংকের শর্তানুযায়ী, ঋণের বিপরীতে দায়হীন সম্পদ বন্ধক রাখতে হবে। এছাড়া সরকার বা বাংলাদেশ ব্যাংকের ওপর এই ঋণের কোনো দায় বর্তাবে না এবং ভবিষ্যতে সিন্ডিকেটভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। ঋণের অর্থ দিয়ে উৎপাদিত পণ্য বিক্রির টাকা একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে, যা থেকে সিন্ডিকেটেড ঋণের পাওনা আনুপাতিক হারে নিয়মিত পরিশোধের অগ্রাধিকার থাকবে।

ভোগ্যপণ্য আমদানিকারক শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানটি ব্যবসায় বৈচিত্র্য আনতে ব্যাংক ঋণ নিয়ে বড় ধরনের বিনিয়োগ করেছিল। তবে গ্যাস সংকটের কারণে কারখানা পূর্ণমাত্রায় চালু রাখতে না পারায় বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা আসেনি। উল্লেখ্য, সিটি গ্রুপ তীর, বেঙ্গল, ন্যাচারাল, জীবন, কুইক বাইট ও জেলফি ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে থাকে। এর আগে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ঋণ পুনর্গঠনের জন্য আবেদন করলে কেন্দ্রীয় ব্যাংক তাতে সম্মতি দেয়।

জনপ্রিয় সংবাদ

চবির হীরক জয়ন্তী সর্বজনীন করতে ছাত্রশিবিরের ১২ দফা দাবি

সিটি গ্রুপের ব্যবসা সচল রাখতে ৮ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ঋণ

প্রকাশিত হয়েছে: ০৪:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬