লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর সরকার সরাতে আইজেনকোটের পক্ষে আরব জয়েন্ট লিস্টের সমর্থন

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের জন্য সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে আরব জয়েন্ট লিস্ট জোট। এর ফলে নেসেটে তার সমর্থনের সংখ্যা ৬৭ জনে পৌঁছাতে পারে।

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা এবং ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট দেশটির পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পাওয়ার পথে রয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরব জয়েন্ট লিস্ট জোট তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সমর্থন জানানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন অনুযায়ী, ১২০ আসনের নেসেটে আইজেনকোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেতে পারেন। আরব জয়েন্ট লিস্ট প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে তাদের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানালে সমর্থনটি নিশ্চিত হবে। জোটটি জানিয়েছে, সরকার গঠনের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শের সময় তারা আইজেনকোটের নাম প্রস্তাব করবে।

এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানিয়েছে, জোটের দলগুলোর মধ্যে আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তবে একই সঙ্গে তারা আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের সমালোচনা করে বলেছে, আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি মোকাবিলা এবং তাদের রাজনৈতিক পছন্দের বৈধতা রক্ষার ক্ষেত্রে বিরোধী শিবির এখনো প্রয়োজনীয় সদিচ্ছার প্রমাণ দিতে পারেনি।

জয়েন্ট লিস্টের ১১ জন আইনপ্রণেতার সমর্থন যুক্ত হলে নেসেটে আইজেনকোটের সমর্থক সংখ্যা ৬৭ জনে দাঁড়াবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে বেশি। এর আগে আটটি আসনের অধিকারী রা’আম পার্টিও তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছিল।

তবে আইনপ্রণেতাদের এই সুপারিশের অর্থ এই নয় যে সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে। প্রেসিডেন্ট হারজগ এখন সরকার গঠনের দায়িত্ব কার হাতে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসব সুপারিশ বিবেচনা করবেন। ইতিমধ্যে বিরোধী দলগুলো নতুন সরকার গঠনের প্রচেষ্টা সমন্বয় এবং নীতিগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা শুরু করতে একমত হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, ইহুদি বিরোধী দলগুলো ৪৮টি এবং আরব নেতৃত্বাধীন দলগুলো ১৯টি আসন পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর সরকার সরাতে আইজেনকোটের পক্ষে আরব জয়েন্ট লিস্টের সমর্থন

নেতানিয়াহুর সরকার সরাতে আইজেনকোটের পক্ষে আরব জয়েন্ট লিস্টের সমর্থন

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬