লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

আন্তর্জাতিক বাজারে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি শুরু করার কথা জোরালোভাবে তুলে ধরেছে ইরান। কেবল সামরিক সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, দেশটি এখন আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার অন্যতম প্রধান রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আয়োজিত এক দীর্ঘ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি। তিনি জানান, ইরানের হাতে বর্তমানে এমন সব সামরিক প্রযুক্তি ও আধুনিক সক্ষমতা রয়েছে, যা আগে কখনো আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে এভাবে প্রকাশ করা হয়নি।

সম্মেলনে মোহেব্বি দাবি করেন, ইরানের অ্যারোস্পেস ফোর্স ও সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের ২৬০টিরও বেশি সামরিক বিমান ভূপাতিত করতে সক্ষম। এসব বিমানের তালিকায় মার্কিন এফ-১৬, এফ-৩৫ এবং এফ-১৮-এর মতো শক্তিশালী যুদ্ধবিমানও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন তৈরি অত্যাধুনিক আকাশ সুরক্ষা প্রযুক্তি প্রতিরোধ করার বিষ্যেও নিজেদের অর্জনের কথা জানান আইআরজিসির এই মুখপাত্র। তিনি দাবি করেন, ইরানের অ্যারোস্পেস ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের এফএডি (থাড) এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মোহেব্বি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও কোনো যুদ্ধে জড়ানোর দুঃসাহস দেখায়, তবে তাদের চরম মূল্য দিতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এসব তথ্য জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে স্বামী হত্যায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করলেন স্ত্রী

আন্তর্জাতিক বাজারে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬