লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যামব্রিজে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরলেন নাহিদ ইসলাম

যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটিতে কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি একক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক অভিযাত্রা এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে তিনি আলোকপাত করেন। আলোচনার মূল পর্ব শেষে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

এর আগে, বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের বিমানবন্দরে পৌঁছান এনসিপি আহ্বায়ক।

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে বিস্ফোরক আইনে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ক্যামব্রিজে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরলেন নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬