লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে রবিবার (১৫ নভেম্বর) পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প এলাকায় বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ও শব্দবোমা নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে পোশাকশ্রমিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়, ফলে সেখানে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকালের দিকে শ্রমিকেরা পৃথক স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় তারা তা পারেননি। বর্তমানে পুরো শিল্প এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে অন্যতম কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় অবস্থিত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ। কয়েক হাজার শ্রমিকের এই কারখানাটিতে টানানো নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়টি সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো সত্ত্বেও আন্দোলনরত শ্রমিকদের ক্ষোভ ধ্বংসাত্মক রূপ নেয়। বহিরাগতসহ বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি পোশাক কারখানা এই অনির্দিষ্টকালের বন্ধের আওতায় পড়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার আশ্বাস দিলেন এরদোয়ান

গাজীপুরে ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৮:০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬