লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেককে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, সম্পর্কের নতুন উচ্চতায় দুই দেশ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান ভাই’ বা ‘ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার’ বলে সম্বোধন করেছেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের ফাঁকে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আন্তরিকতা প্রকাশ করেন। এরদোগান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে জানিয়েছেন, তুরস্কের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের জন্য যা প্রয়োজন, তা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, এরদোগান শুধু বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হিসেবে নয়, ব্যক্তিগতভাবেও তারেক রহমানকে তার মূল্যবান ভাই হিসেবে গণ্য করেছেন। তুরস্কের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা প্রধানমন্ত্রীকে জানানোর আহ্বানও জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

হুমায়ুন কবির উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক বর্তমানে একটি বিস্তৃত অংশীদারিত্বের পথে এগিয়ে যাচ্ছে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কপ-৩১ সম্মেলনের ব্যস্ত সূচির মধ্যেও এরদোগান হাতে গোনা কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন, যার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে অংশীদারিত্বের বিষয়ে দুই নেতা ফলপ্রসূ আলোচনা করেছেন।

রোহিঙ্গা সংকট নিরসনেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বমঞ্চে আরও জোরালো ভূমিকা রাখার বিষয়ে তারা একমত হয়েছেন। এছাড়া এই মানবিক সংকট মোকাবিলায় অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকটের অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি সমন্বিত অবস্থান তৈরির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

তারেককে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, সম্পর্কের নতুন উচ্চতায় দুই দেশ

প্রকাশিত হয়েছে: ০৯:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬