লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধার করতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক সৈয়দ মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরহানুল গনি চৌধুরী জানান, আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী ফৌজদারি বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সম্পদ উদ্ধার করতে পাঁচ থেকে ১০ বছর এবং দেওয়ানি প্রক্রিয়ায় তিন থেকে পাঁচ বছর সময় লাগে। বাংলাদেশ বর্তমানে এই নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের যুক্ত করে সম্পদ উদ্ধারের কৌশলে পরিবর্তন আনা হচ্ছে। ২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে টাস্কফোর্স গঠন করে আইনি কার্যক্রম শুরু হয়। গত দুই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন সম্পদ উদ্ধারের কৌশল হালনাগাদ করা হচ্ছে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে আত্মসাৎ করা সম্পদ উদ্ধার এবং বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের প্রক্রিয়ার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিদেশে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশে কোনো কাজ অপরাধ হিসেবে বিবেচিত হলেও সংশ্লিষ্ট বিদেশি দেশের আইনে তা অপরাধ হিসেবে গণ্য না-ও হতে পারে। ফলে সম্পদ উদ্ধারের প্রক্রিয়ায় নানা আইনি জটিলতা তৈরি হয়।

ব্যাংক খাত থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে সামনের সারিতে রাখার কথা জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে খেলাপি ঋণসংক্রান্ত দেওয়ানি মামলা নিয়ে কাজ করা হচ্ছে। গত আগস্টে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে প্রায় ৪০টি প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ২০০ কোটি টাকার বেশি, ঋণের অর্থ বিদেশে পাচারের তথ্য রয়েছে এবং ঋণগ্রহীতার মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেসব মামলা অগ্রাধিকার পাচ্ছে।

টাস্কফোর্সের উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মান অনুসরণ করে পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) আবেদন তৈরি করা হচ্ছে। পরে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশগুলোতে এসব আবেদন পাঠানো হয়। তবে একেক দেশের আইনি চাহিদা ও প্রক্রিয়া ভিন্ন হওয়ায় আবেদন তৈরির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। বাংলাদেশের আদালতের আদেশ বিদেশে সরাসরি কার্যকর করা যায় না উল্লেখ করে তিনি বলেন, এমএলএ আবেদনের মাধ্যমে কয়েকটি দেশে পাচার হওয়া সম্পদ সাময়িকভাবে অবরুদ্ধ করা সম্ভব হয়েছে। তবে স্থায়ীভাবে সম্পদ জব্দ করতে হলে সংশ্লিষ্ট দেশের আইনে অপরাধের বিষয়টি প্রমাণ করতে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজটি বাংলাদেশ ও ওই দেশ—উভয় দেশের আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। আইনের এ নীতিকে ‘ডুয়াল ক্রিমিনালিটি’ বলা হয়।

তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি আদালত বিদেশে থাকা কিছু সম্পদের বিষয়েও নির্দেশ দিয়েছেন। যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অবরুদ্ধ করার তথ্য প্রকাশ করেছে। তবে এসব সম্পদের বিষয়ে চূড়ান্ত আইনি প্রক্রিয়া এখনো চলমান। ফরহানুল গনি চৌধুরী বলেন, পাচার হওয়া সম্পদের তুলনায় এখন পর্যন্ত বিদেশে অবরুদ্ধ সম্পদের পরিমাণ অপ্রতুল। এ কারণে ফৌজদারি ও দেওয়ানি—দুই ধরনের আইনি প্রক্রিয়াতেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মামলার নথি পর্যালোচনা করা হচ্ছে। প্রথম পর্যায়ের কয়েকটি মামলার নথি পর্যালোচনা করে অন্তত দুটি মামলার কাগজপত্র সুসংগঠিত বলে ইতিবাচক মতামত পাওয়া গেছে।

জনপ্রিয় সংবাদ

আত্মজীবনীতে ফিলিস্তিন ও বিশ্বনেতাদের নিয়ে যা লিখলেন জো বাইডেন

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬