লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তাকে মারধর, শিক্ষক হেনস্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে হেনস্তা করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে গিয়ে এই ঘটনা ঘটানো হয়।

মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। ঘটনার সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

দুপুর সাড়ে ১২টার দিকে বিবিএ অনুষদের সামনে থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেনকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এরপর ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা মিলে বিক্ষোভ সমাবেশ করেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দাবি করেন, এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া জানান, আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে তাদের কোনো আপস নেই।

দ্বিতীয় দফায় রেজিস্ট্রার দপ্তরে গিয়ে উপপরিচালক সঞ্জয় কুমার পালকে মারধর করে তার শার্ট ছিঁড়ে ফেলা হয়। ভাষাশহীদ রফিক ভবনে বাংলা বিভাগের চেয়ারম্যানকে হেনস্তা করার সময় বিভাগের একটি কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে হিমাদ্রি শেখর মণ্ডলকে মারধর ও শার্ট ছিঁড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে সেকশন অফিসার নুরুল হুদা ও ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনিকেও মারধর করে একই স্থানে নেওয়া হয়।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে এবং উপাচার্যের নেতৃত্বে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ জানান, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তারা অপতৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় চাটুকার নয়, যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তাকে মারধর, শিক্ষক হেনস্তা

প্রকাশিত হয়েছে: ০২:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬