লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিক ভিত্তিক তফসিলি ব্যাংকসমূহের তথ্য অনুযায়ী, খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। এই অংক ওই সময়ে ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২.১৭ শতাংশ। গত ৫ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই ভয়াবহ তথ্য তুলে ধরেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ছিল মোট বিতরণকৃত ঋণের ৭.৬৪ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮.৩৯ শতাংশে। ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা ১৭.৮৩ শতাংশ। এরপর ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা এবং খেলাপি ঋণ বৃদ্ধি পেয়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা ছিল মোট ঋণের ২৯.৯২ শতাংশ। সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা এবং খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তাকে মারধর, শিক্ষক হেনস্তা

সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬