লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তেল পাইপলাইনে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলোতে পাঁচটি ড্রোন ব্যবহার করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী সৌদির এই পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পৃথক সামরিক অভিযান পরিচালনা করেছে।

সারি দাবি করেছেন, প্রথম দফায় তিনটি ড্রোন দিয়ে পাইপলাইনের নবম পাম্পিং স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরও দুটি ড্রোন ব্যবহার করে অষ্টম পাম্পিং স্টেশনে আঘাত হানা হয়েছে। হুতি মুখপাত্রের ভাষ্যমতে, এই হামলাগুলো ছিল ‘নিখুঁত ও সরাসরি’। চলতি মাসে বেশ কয়েকবার হুতিরা সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার দাবি জানিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে গোষ্ঠীটির সংঘাত বর্তমানে অব্যাহত রয়েছে।

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জন্য এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণটি বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

জনপ্রিয় সংবাদ

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি আর দেখতে চান না সিইসি

সৌদির তেল পাইপলাইনে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬