লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাখাইনে ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে নৃশংসভাবে হত্যার প্রমাণ পেয়েছে। আদালতের প্রেসিডেন্ট ও বিচারক ইওয়াসাওয়া ইউজি বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলার রায় পড়া শুরু করেন। তিনি জানান, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যার সাক্ষ্যপ্রমাণ আদালত সমর্থন করেছে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল। বিচারক ইউজি উল্লেখ করেন, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা বেসামরিক রোহিঙ্গাদের ওপরও হামলা চালানো হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিচারক বলেন, নিজস্ব ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিচয়ের অধিকারী রোহিঙ্গারা একটি সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। মিয়ানমার কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে তাদের অধিকার খর্ব করে আসছে এবং সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিয়েছে।

এছাড়া, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার যথাযথ তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলেও আদালত উল্লেখ করেছে। বিচারক ইউজি জানান, অভিযোগগুলোর প্রকৃত তদন্ত করতে দেশটি অস্বীকৃতি জানিয়েছে এবং প্রয়োজনীয় তথ্য বা সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দেয়নি। সাক্ষ্যপ্রমাণ মূল্যায়নের সময় মিয়ানমারের এই অসহযোগিতার বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছে।

আদালত জানায়, ২০১৭ সালের আগস্টের সামরিক অভিযানের আগে রাখাইনে নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) হামলা এবং গ্রামে অগ্নিসংযোগের ঘটনাও তারা পর্যবেক্ষণ করেছে। তবে এসব ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক বেসামরিক প্রাণহানি ও যৌন সহিংসতার প্রমাণ পাওয়া গেছে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের দাবি, আরসার হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল। বর্তমানে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যাদের মধ্যে সাত লাখের বেশি ২০১৭ সালের সামরিক অভিযানের পর বাংলাদেশে পালিয়ে এসেছিল। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রাষ্ট্রের আইনি দায় নির্ধারণ করে, তবে এটি কোনো সেনা কর্মকর্তার ব্যক্তিগত ফৌজদারি অপরাধের বিচার করে না।

জনপ্রিয় সংবাদ

সেনবাগে জেএএফ ফাউন্ডেশনের কর্মসূচিতে পর্তুগিজ রাজপরিবারের সফর

রাখাইনে ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত

প্রকাশিত হয়েছে: ১১:১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬