লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এমপির ক্লিনিকে হামলা ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেম এম বাবরের মালিকানাধীন ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

একই দিনে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

গোপালগঞ্জে এমপির ক্লিনিকে হামলা ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত হয়েছে: ০১:০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬