লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক খাতে চলমান অস্থিরতায় ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনের জেরে দেশের তৈরি পোশাক শিল্পে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয়। বিজিবিএ নেতারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে প্রতিদিন এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। এই নেতিবাচক প্রভাব কেবল পোশাকশিল্পেই সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবহন, ব্যাংকিং ও লজিস্টিকসসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজী। মো. আবদুল হামিদ বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটি অত্যন্ত যৌক্তিক। বর্তমানে নিম্নতম মজুরি বোর্ডের কাজ চলমান রয়েছে। আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ এমন একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারণে সক্ষম হবে যা শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত হওয়ার পাশাপাশি কারখানাগুলোর জন্য বহনযোগ্য হবে।

বিজিবিএর সভাপতি আরও বলেন, চলমান অস্থিরতার কারণে শুধু নতুন পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে না, বরং প্রস্তুতকৃত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণেও বিলম্ব ঘটছে। আগামী মৌসুমের পণ্য সময়মতো সরবরাহ করতে না পারলে বাড়তি ব্যয়ে উড়োজাহাজে পণ্য পাঠাতে হতে পারে এবং ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপের ঝুঁকি তৈরি হতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আবদুল হামিদ দাবি করেন, চলমান আন্দোলনের কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ প্রদানের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন এবং সতর্ক অবস্থান নিয়েছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও হ্রাস পেয়েছে। এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় চলতে পারবে না এবং কিছু কারখানা উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। এর ফলে শিল্পের সক্ষমতা ও রপ্তানি আয়ের পাশাপাশি অসংখ্য শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষে প্যারিসের গ্র্যান্ড মসজিদ: ইতিহাস ও সম্প্রীতির অনন্য স্মারক

পোশাক খাতে চলমান অস্থিরতায় ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা

প্রকাশিত হয়েছে: ০৩:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬