লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষে প্যারিসের গ্র্যান্ড মসজিদ: ইতিহাস ও সম্প্রীতির অনন্য স্মারক

একটি মসজিদ কেবল প্রার্থনার স্থান নয়, বরং ইতিহাসের স্মারক ও সংস্কৃতির মিলনস্থল। ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদ এমন একটি স্থাপনা, যা শতবর্ষ পেরিয়েও দেশটির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে জীবন উৎসর্গকারী মুসলিম সেনাদের সম্মান ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে একশ বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল। এই সেনাদের অধিকাংশই এসেছিলেন আফ্রিকা মহাদেশের বিভিন্ন ফরাসি উপনিবেশ থেকে।

স্পেনের গ্রানাডার আলহামরা প্রাসাদের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই মসজিদের ৩৩ মিটার উঁচু মিনার থেকে সেইন নদী দেখা যায়। নটর ডেম ক্যাথেড্রালের অদূরে অবস্থিত এই মসজিদটি প্যারিসের ঐতিহাসিক সৌন্দর্যে এক বিশেষ মাত্রা যোগ করেছে। পর্যটন দপ্তরের ওয়েবসাইটে মসজিদটিকে শহরের অন্যতম আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে পর্যটকরা এর কারুকার্যখচিত নামাজের কক্ষ, চায়ের দোকান ও হাম্মাম উপভোগ করেন।

মসজিদটির ইতিহাসের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মানবিক অধ্যায় জড়িয়ে আছে। নাৎসি বাহিনীর প্যারিস দখলের সময় মসজিদের ইমাম আবদেলকাদের মেসলি অনেক ইহুদিকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের জাল পরিচয়পত্র সরবরাহ করেছিলেন। এই সাহসিকতার জন্য তিনি নাৎসিদের বন্দিশিবিরে প্রেরিত হন। হাফিজের ভাষ্য অনুযায়ী, মেসলি প্রাণে বেঁচে ফিরলেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক বছর পর মারা যান। ২০১৫ সালে তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া নোটবই থেকে এই বীরত্বপূর্ণ ইতিহাস প্রকাশ্যে আসে।

গ্র্যান্ড মসজিদের বর্তমান প্রধান কর্মকর্তা শেমস-এদ্দিন হাফিজ মনে করেন, মসজিদটি আন্তধর্মীয় সংলাপ ও ফ্রান্সের বৈচিত্র্যের প্রতীক। ১৯২৬ সালে উদ্বোধনের সময় তৎকালীন প্রেসিডেন্ট গাস্তোঁ দ্যুমেরগ যে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছিলেন, হাফিজের মতে তার গুরুত্ব আজও অম্লান। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণের কারণে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধির বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

ফ্রান্সে ইসলাম বর্তমানে দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে এখানেই মুসলিম জনসংখ্যার হার সবচেয়ে বেশি। কিন্তু এত বড় জনগোষ্ঠীর অংশ হওয়ার পরও অনেক মুসলিম বৈষম্য ও বিরূপ দৃষ্টিভঙ্গির শিকার হন। গত এক দশকে কয়েকটি প্রাণঘাতী ইসলামি উগ্রপন্থী হামলার পর মুসলমানদের প্রতি নেতিবাচক মনোভাব আরও বেড়েছে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী নেতা মারিন ল্য পেন ও তার দল ন্যাশনাল র‍্যালি ইসলাম ও অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত।

গ্র্যান্ড মসজিদের স্বেচ্ছাসেবী ফাতমা শুশান মুসলিম নারীদের হিজাব পরার ওপর বিধিনিষেধ নিয়ে হতাশা ব্যক্ত করে ধর্মীয় স্বাধীনতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ফ্রান্সের কাছে অনুরোধ করব, এসব মানুষকে তাদের মতো থাকতে দেওয়া হোক। তারা যেন নিজেদের ধর্মীয় সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন। তবে শতবর্ষের প্রার্থনায় অংশ নেওয়া অন্যদের মতো তিনিও সহনশীলতা ও সম্প্রীতির বার্তাকেই গুরুত্ব দিয়েছেন। সেনেগাল থেকে আসা ইব্রাহিমা সিয়ে মনে করেন, মসজিদটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আশ্রয়স্থল এবং সম্প্রীতির প্রতীক।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নিতে প্যারিসের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমবেত হয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই আলজেরিয়া, সেনেগালসহ বিভিন্ন দেশের অভিবাসী। শতবর্ষে দাঁড়িয়ে মসজিদটি যেন স্মরণ করিয়ে দিচ্ছে যে, একটি দেশের বৈচিত্র্যকে স্বীকার করাই সামাজিক ঐক্যকে শক্তিশালী করার প্রধান পথ।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় নতুন আলুর চড়া দাম, খুচরা বাজারে কেজি ১৫০ টাকা

শতবর্ষে প্যারিসের গ্র্যান্ড মসজিদ: ইতিহাস ও সম্প্রীতির অনন্য স্মারক

প্রকাশিত হয়েছে: ০৪:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬