লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার, পাঠানো হবে সাফারি পার্কে

নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়ার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম কুমিরটি উদ্ধারে সফল হয়।

বন বিভাগের নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় হাওলাদার জানিয়েছেন, কুমিরটি উদ্ধারে তাদের দুই দিন ধরে চেষ্টা চালাতে হয়েছে। মোট তিনবার চেষ্টার পর তারা কুমিরটি ধরতে সক্ষম হন। উদ্ধার হওয়া কুমিরটিকে গাজীপুরের সাফারি পার্কে স্থানান্তর করা হবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় স্থানীয়রা একটি পুকুরে কুমির দেখতে পেয়েছিলেন। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়েছিল। সেই সময় বন বিভাগ ও ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী দল জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা চালালেও তার অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযানটি সফল হয়নি। এরপর কচুরিপানায় ভরা পুকুর ও আশপাশের জলাশয়ে খোঁজ করেও সেটির সন্ধান পাওয়া যায়নি। সে সময় উপজেলা প্রশাসন স্থানীয়দের সতর্ক করে গণবিজ্ঞপ্তিও জারি করেছিল।

দীর্ঘ বিরতির পর বুধবার বিকেলে মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে আবারও কুমিরটির দেখা মেলে। কুমির দেখার খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে ভিড় জমান স্থানীয়রা। অবশেষে বৃহস্পতিবার বিকেলে বন বিভাগের তৎপরতায় কুমিরটি উদ্ধার করা সম্ভব হলো।

জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার, পাঠানো হবে সাফারি পার্কে

প্রকাশিত হয়েছে: ০৪:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬