লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এই হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুরবেলা পাঁচ থেকে ছয়জনের একটি দল মোটরসাইকেলে করে এসে বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি করে আশপাশের বাসিন্দাদের জড়ো করেন। পরে উপস্থিত জনতা পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।

ঘটনার বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, কয়েকজন ব্যক্তি শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। স্থানীয় লোকজনের বাধার মুখে তারা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়। পরে বাড়ির গেটে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রাই তা নিভিয়ে ফেলেন।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষে প্যারিসের গ্র্যান্ড মসজিদ: ইতিহাস ও সম্প্রীতির অনন্য স্মারক

রাজশাহীর বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

প্রকাশিত হয়েছে: ০১:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬