লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপের আহ্বান ড. খলিলুর রহমানের

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন করে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে দেয়া বক্তব্যে তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি। এ সময় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান বলেন, নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে ঐতিহাসিক রায় দিয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে আদালত গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন আদালত। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণও আদালতে উঠে এসেছে। এটি রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো রায়ই নিহতদের ফিরিয়ে আনতে পারবে না, তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা।

রায় বাস্তবায়নের জন্য তিনি চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। প্রথমত, গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। এতে মিয়ানমারের ভেতরে ও বাইরে থাকা উভয় শ্রেণির মানুষের দায়িত্ব নিতে হবে এবং পরিবার পুনরায় একত্রিত করা, সম্পত্তি ফিরিয়ে দেয়া বা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, রোহিঙ্গাদের ব্যক্তিগত ও সামষ্টিক ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং দুই বছরের মধ্যে এর প্রতিবেদন দিতে হবে। চতুর্থত, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে মিয়ানমারকে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী সদস্যরাষ্ট্রগুলো আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে শিশুদের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য অর্থায়ন বাড়ানোর তাগিদ দেন তিনি। গাম্বিয়া, ওআইসি, ১১টি হস্তক্ষেপকারী রাষ্ট্র এবং প্রমাণ সংগ্রহকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, বিশ্ব তাদের ভুলে যায়নি। রোহিঙ্গা নেতারাও এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে নিজ দেশে ফেরার আকুতি জানিয়েছেন। ড. খলিলুর রহমান ২০২৬ সালের ১৯ নভেম্বরকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথচলার শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

লাকসামে আ.লীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৭, পাঠানো হলো কারাগারে

আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপের আহ্বান ড. খলিলুর রহমানের

প্রকাশিত হয়েছে: ০৭:৩৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬