লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে এসআরবি-১ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানিয়েছেন, আতাউল হক দোলনের বিরুদ্ধে অন্তত ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আতাউল হক দোলন। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

শৈলপ্রপাতে নিখোঁজ কিশোর তাহমিদুলের মরদেহ উদ্ধার, গ্রামে শোকের ছায়া

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:৩১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬