লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাপক সংস্কার করা হলে প্রবৃদ্ধি বেড়ে ৫.৭ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি ব্যয়ের সঠিক মান নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকি ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা গেলে বাংলাদেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করা সম্ভব। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দ্রুত ও ধারাবাহিক সংস্কার বাস্তবায়ন করা হলে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর পর্যন্ত দেশে গড়ে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। আর সংস্কার না হলে এই প্রবৃদ্ধির হার ৪ দশমিক ২ শতাংশে সীমিত থাকতে পারে। পাশাপাশি পূর্ণাঙ্গ সংস্কার হলে ২০৩৫ অর্থবছরের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আয় বর্তমানের ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে।

বিশ্বব্যাংকের পর্যালোচনায় বলা হয়েছে, দেশে রাজস্ব আহরণের হার এখনো বেশ কম, বিপরীতে ক্রমেই বাড়ছে পরিচালন ব্যয়। একই সঙ্গে জ্বালানি খাতের আর্থিক চাপ বৃদ্ধি পাওয়ার কারণে উন্নয়ন প্রকল্পে সরকারের বিনিয়োগ সক্ষমতা কমে যাচ্ছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও মৌলিক অবকাঠামো খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। সংস্থাটির মতে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য রয়েছে, তা অর্জনে আর্থিক সংস্কারকেই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি করতে হবে। সংস্কারের মাধ্যমে সংগৃহীত অতিরিক্ত অর্থ উন্নয়নমূলক বিনিয়োগে ব্যবহারে সক্ষম হলে অর্থনীতি পুনরুজ্জীবিত হয়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারবে।

প্রতিবেদনে দেশের দুর্বল রাজস্ব আহরণ কাঠামোর চিত্র তুলে ধরা হয়। ২০২৫ অর্থবছরে কর রাজস্ব ছিল জিডিপির মাত্র ৬ দশমিক৮ শতাংশ এবং মোট রাজস্ব আদায় ছিল জিডিপির ৮ শতাংশ, যা বাংলাদেশের সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম। রাজস্ব কম পাওয়ার পেছনে বড় বাধা হিসেবে কর অব্যাহতিকে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২২ অর্থবছরে বিভিন্ন কর অব্যাহতির কারণে যে পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, তা ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই নির্দিষ্ট বছরের মোট সংগৃহীত কর রাজস্বের প্রায় সমান। এই পরিস্থিতি উত্তরণে কর অব্যাহতি যৌক্তিক করা, ভ্যাট সংস্কার এবং আমদানি-রফতানি পর্যায়ের করব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি বিনিয়োগের ক্রমহ্রাসমান গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ২০২২ অর্থবছরে যেখানে মূলধনি ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ, ২০২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ৮ শতাংশে। একই সময়ে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ, যা আঞ্চলিক বা সমপর্যায়ের অন্যান্য দেশের চেয়ে অনেক কম। বিনিয়োগ কমে যাওয়ার কারণে দীর্ঘমেয়াদে দেশের দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং মানবসম্পদ গঠনে নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে সরকারের ঋণপ্রবাহ বৃদ্ধির কারণে সুদ পরিশোধের ব্যয় বাড়ছে; যা ২০১৭ অর্থবছরের জিডিপির ১ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ব্যাপক ঋণের ফলে বেসরকারি খাতের ঋণপ্রবাহ সংকুচিত হয়ে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান ব্যাহত হচ্ছে।

জ্বালানি খাতকে সরকারের অর্থায়নে একটি বড় চাপের উৎস হিসেবে চিহ্নিত করে বিশ্বব্যাংক জানায়, ২০১৮ অর্থবছরে বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের ভর্তুকি ছিল জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ, যা ২০২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫ শতাংশে। বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্যের কারণে এই চাপ আরো বাড়ার শঙ্কা থাকায় সংস্থাটি নিয়মভিত্তিক ও ব্যয় প্রতিফলিত দর নির্ধারণ ব্যবস্থা চালুর ওপর জোর দিয়েছে। তবে জ্বালানির মূল্য সমন্বয়ের সময়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে সার্বিক সুরক্ষার আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছে। ঢালাও ভর্তুকি বন্ধ করে প্রকৃত দরিদ্র পরিবারের কাছে সরাসরি ফ্যামিলি কার্ডের মতো সুবিধার মাধ্যমে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। এর জন্য সামাজিক নিবন্ধন ব্যবস্থা শক্তিশালী করা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যকারিতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

দেশের ক্রমবর্ধমান দারিদ্র্য ও শ্রমবাজারের নানা চ্যালেঞ্জের কথা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬ সালে বৃদ্ধি পেয়ে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। শ্রমবাজারের ক্ষেত্রে তরুণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় কাজের সুযোগ সৃষ্টি করা যাচ্ছে না। বর্তমানে কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে অবস্থান করছেন এবং মোট শ্রমশক্তির ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। অবকাঠামো, দক্ষতা বৃদ্ধি ও নির্ভরযোগ্য জ্বালানির অভাব বেসরকারি খাতের প্রসারে প্রধান বাধা হয়ে রয়েছে।

এই দীর্ঘমেয়াদি সংকট কাটিয়ে উঠতে কর নীতিমালা প্রণয়ন এবং কর প্রশাসন পরিচালনার কাজ দুটিকে সম্পূর্ণ আলাদা করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। একই সাথে কর প্রশাসনের ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়ন, একক করদাতা পরিচিতি নম্বর (টিন) চালুকরণ, বাণিজ্য করের সংস্কার এবং স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গঠনের তাগিদ দেওয়া হয়েছে। সংস্থাটি আশাবাদ প্রকাশ করে জানায়, পূর্ণাঙ্গ সংস্কারের ফলে সৃষ্ট আর্থিক সক্ষমতা শিক্ষা ও স্বাস্থ্য খাতের গুণগত মান নিশ্চিত করতে ব্যবহৃত হলে ২০৩৫ অর্থবছরে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে পৌঁছাবে এবং বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থেকে শেষ পর্যন্ত ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে।

জনপ্রিয় সংবাদ

শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন

ব্যাপক সংস্কার করা হলে প্রবৃদ্ধি বেড়ে ৫.৭ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

প্রকাশিত হয়েছে: ০৮:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬