লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা পৌনে তিনটার দিকে একদল নেতা-কর্মী প্ল্যাকার্ড হাতে চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে জড়ো হন। সেখান থেকে তাঁরা মিছিল বের করে চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের দুটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থান করে চলে যাওয়ার পর ব্যাংকের ভেতরে থাকা কর্মীরা বেরিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে নিষিদ্ধ সংগঠনের কাউকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, এ ঘটনায় কার্যালয়ের দুটি জানালা, একটি দরজা ও ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ মিছিলের ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

প্রকাশিত হয়েছে: ০১:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬